শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সুপারিশ সংবলিত ডিও (ডেমি অফিসিয়াল) লেটারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখের হাতে হস্তান্তর করা হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন এই পত্রটি পৌঁছে দেন।

ডিও লেটার হস্তান্তরের সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলীসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর ভিপি শহিদুল ইসলাম বাবলু তার প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন এডহক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক
বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়
১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র
শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু
নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন