শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা নির্মল (৪০)। তিনি নিখিল চন্দ্রের ছেলে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য ও এর উৎস সম্পর্কে তদন্ত চলছে।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি
বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার
বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস
বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন