বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গরুবাহী একটি ভটভটি উল্টে গরুর ব্যবসায়ী ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আকতারুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৭০)। আকতারুল ইসলাম পেশায় গরুর ব্যবসায়ী ছিলেন। আর শফিকুল ইসলাম সাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাতজন গরুর ব্যবসায়ী জয়পুরহাট থেকে একটি ভটভটিতে গরু নিয়ে নাটোরের সিংড়ার উদ্দেশ্যে ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভটভটিটি নন্দীগ্রামের থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় সড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শফিকুল ইসলাম। নিয়ন্ত্রণ হারানো ভটভটিটি একপর্যায়ে উল্টে গিয়ে তার সাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরুর ব্যবসায়ী আকতারুল ইসলাম এবং সাইকেল আরোহী শফিকুল ইসলামের মৃত্যু হয়।
কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি
বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার
বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি
বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস
বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার
বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন