একটু আস্তে কথা বলুন বললেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ অধিবেশনে উচ্চস্বরে কথা বলায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৃহস্পতিবার (৯ জুলাই) অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনার এক পর্যায়ে সংসদ সদস্যদের শোরগোল বেড়ে গেলে তিনি এ প্রতিক্রিয়া জানান।
অধিবেশনে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু মান্দা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব উত্থাপন করেন। এর ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন এলাকার সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার স্বাস্থ্যখাতের জরাজীর্ণ অবস্থা, চিকিৎসক সংকট, জনবল ঘাটতি ও অ্যাম্বুলেন্স সমস্যার কথা তুলে ধরেন।
জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “শুধু শয্যা বাড়ানো নয়, প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার, ল্যাব সুবিধা এবং এ বছর ১০০টি নতুন অ্যাম্বুলেন্স প্রদানের পরিকল্পনা রয়েছে।” চিকিৎসকদের ডেপুটেশন বা প্রেষণ বাতিল করে পর্যায়ক্রমে তাঁদের মূল কর্মস্থলে ফেরানোর আশ্বাসও দেন মন্ত্রী।
আলোচনা শেষে এমপি ইকরামুল বারী টিপু তাঁর সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় সংসদ কক্ষে সদস্যদের মধ্যে ব্যক্তিগত কথাবার্তা ও শোরগোল বেড়ে গেলে ডেপুটি স্পিকার বিরক্তি প্রকাশ করেন।
তিনি চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ্য করে বলেন, “মাননীয় চিফ হুইপ… আপনি নিজেও চেষ্টা করছেন। একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।”
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম
সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির
একটু আস্তে কথা বলুন বললেন ডেপুটি স্পিকার
১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপির বাধা, আহত ১৫
দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার
দেশের এক ইঞ্চি জায়গার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না: জামায়াত আমির
জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন