জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা
পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় জয়পুরহাটে একটি বেকারি ও দুটি দই তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) জয়পুরহাট সদর উপজেলায় জেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিএসটিআই সূত্র জানায়, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে শহরের স্টেশন রোডের কাকলী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাতকরণ সনদ না থাকায় রেলগেট এলাকার মাজেদুর দই ঘরকে ১ হাজার টাকা এবং ফজলু দই ঘরকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাদল মিয়া। বগুড়া বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা
জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু
শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন
শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা
লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড
বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা
শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪
বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন