ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে এই চালানটি পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় দুই দিন পর শনিবার বিকেলে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছে।
তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ ও বিতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের নতুন চালান পাম্পিং শুরু হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। সর্বশেষ ৫ হাজার টনসহ এ মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি অব্যাহত থাকায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি
টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা
সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি
স্বর্ণের দাম কমলো, ভরি কত?
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা
ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন