শেরপুরে ৩৩৩ পরিবার পেল ১৫ কেজি করে চাল
বগুড়ার শেরপুর পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ ৩৩৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে এই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোট ৩৩৩ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
শেরপুর পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। অতীতে লুটপাটের মাধ্যমে গরিবের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার দুঃস্থ মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করছে।” তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রশাসনে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি প্রতিরোধে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার
শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি
শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২
মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার
শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার
শেরপুরে নাবিল হাইওয়ে হোটেলের বর্জ্যে সড়কে ধস, দেড় ঘণ্টা অবরোধ
শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সম্মাননা
শেরপুরে ৩৩৩ পরিবার পেল ১৫ কেজি করে চাল
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন