শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক মহিপুর কলোনী গ্রামের রিপনের ছেলে। সে মহিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল তিনটার দিকে ওমর ফারুক তার নানা আব্দুল খালেকের বাড়িতে পেয়ারা পাড়তে গাছে ওঠে। ওই গাছের ওপর দিয়ে বিদ্যুতের লাইন চলে যাওয়ায় অসাবধানতাবশত সে তারের সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা আজিজুল বাঁশের সাহায্যে তাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিচে নামিয়ে আনেন।
পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন তাৎক্ষণিক মৃত্যু মেনে নিতে না পেরে উন্নত চিকিৎসার আশায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত নিশ্চিত করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার
শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি
শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২
মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার
শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার
শেরপুরে নাবিল হাইওয়ে হোটেলের বর্জ্যে সড়কে ধস, দেড় ঘণ্টা অবরোধ
শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সম্মাননা
শেরপুরে ৩৩৩ পরিবার পেল ১৫ কেজি করে চাল
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন