ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১
ঝালকাঠিতে সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেয়ার জন্য অপেক্ষা করছিলেঅ অটোরিকশা, প্রাইভেটকারসহ আরো কয়েকটি গাড়ি।
এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে ট্রাকটির নিচে চাপা পড়ে প্রাইভেটকার ও অটোরিকশা। এ দুর্ঘটনায় অটোরিকশার ৭ আরোহী ও প্রাইভেটকারের ৪ আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
সর্ব শেষ খবার পাওয়া পর্যন্ত সিমেন্ট বোঝাই ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে প্রাইভেটকারটি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ শুরু করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার
অভিভাবকত্ব নিয়ে বিরোধ, শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের
৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন