ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি
বগুড়ার গাবতলীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রিদিয়াত হোসেন বর্ণ নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার পীরগাছা এলাকায় এই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ (২৮) উপজেলার স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট এলাকায় আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।
জানা গেছে, অভিযুক্ত রিদিয়াত হোসেনের বিরুদ্ধে মারধর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বিকেলে ছাত্রলীগ নেতা বর্ণ এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় ছাত্র-জনতা তকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাকে উদ্ধার করে।
গাবতলী মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) আসিক ইকবাল বলেন, উপজেলার পীরগাছা এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ছাত্রলীগ নেতা রিদিয়াত হোসেন বর্ণকে স্থানীয়রা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মারধর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, যুবক আটক
৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল
বগুড়ার গাবতলীতে স্বর্ণা বেকারি সিলগালা, ৩০ হাজার টাকা জরিমানা
ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি
বগুড়ার গাবতলীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ
বগুড়ার গাবতলীতে ৪ মাদক কারবারি আটক
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন