মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে যুবকের আত্মহত্যা
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (০৬ মার্চ) দুপুর ১টার দিকে কুলাউড়া স্টেশনে এ ঘটনা ঘটেছে। নিহত সজল বৈদ্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের রবীন্দ্র বৈদ্য’র ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁছলে আগে থেকেই অপেক্ষা করা ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তখন ওই যুবকের দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মৃত্যু হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে যুবকের আত্মহত্যার বিষয়ে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁছলে ট্রেনে নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর জানতে পারি।
পরে পিবিআই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করলে নিহতের পরিচয় পাওয়া যায়। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠিয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম
জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন